শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

টাকা যে কি জিনিস তুলে ধরেছেন ফকির সাহেব তার লেখা কবিতায়

 

               টাকা

ফকির আজিম বিন শীহাব 

টাকার কাছে ভালোবাসা বড়ই অসহায়,
টাকায় যেনো জীবনের সব টাকায় অহংকার।

টাকা থাকলে সবই থাকে বাড়ি গাড়ি নারী,
টাকার কাছে সবাই ধরা যতো হুর পরী।

টাকার গন্ধে মনানন্দে করে ঘুরঘুট্টি,
টাকায় যেনো সব কিছু আবেগ অনুভূতি।

টাকা ছাড়া কারো কাছে নাইকো কোনো দাম,
টাকার জন্য অজ্ঞরা হয় সমাজের কান্ডার।

টাকা থাকলে আপন যারা করে ছুটাছুটি,
না থাকিলে দারুন টাকা আপন দূরে পারি।

থাকতো যদি বাড়ি গাড়ি থাকতে না আর ভুলি,
নাই বলেইতো আজ তুমি বড়ই অভিমানী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যাদের বাবা আছে তাদের জন্য আমার এই লেখা

 ফকির আজিম বিন শীহাব  বাবা সেতো এক বট বৃক্ষ, ক্লান্তিহীন এক ছায়া, নিজের জৌবন দিয়ে মোদের, শূন্য করে কায়া। আসলাম যবে মার জঠরে, করলো আমায়...