পাইনা যাহা চাই আমি,
চাইনা যাহা পাই,
খাইনা যাহা পাই আমি,পাইনা যাহা খাই।
দেয়না যাহা দেওয়ার কথা,
চাইনা যাহা দেয়,
নেয়না যাহা নেওয়ার কথা,
নেয় যাহা না দেয়।
কয়না যাহা কওয়ার কথা,
কয় যাহা না সয়,
লয়না যাহা লওয়ার কথা,
লয় যাহা হয় ক্ষয়।
ফিরাই না যা ফিরানোর কথা,
ফিরায় যা না হয়,
ঘুরাই না যা ঘুরানোর কথা,
ঘুরাই করে হেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন