ফকির আজিম বিন শীহাব
বাবা সেতো এক বট বৃক্ষ,ক্লান্তিহীন এক ছায়া,
নিজের জৌবন দিয়ে মোদের,
শূন্য করে কায়া।
আসলাম যবে মার জঠরে,
করলো আমায় মায়া,
বাবা নিলো দায়িত্ব মোড়,
দিলো তুলনাহীন ছায়া।
কাজে দেয়না বাবা আমায়,
কষ্ট পাবো তাই,
রোদ বৃষ্টি জরো হাওয়ায়,
বাবার শান্তি নাই।
ছিলো যতো আবদার আমার,
সাধ্য যদিও নাই,
হাসি মুখে করতো পূরণ,
বাবার মমতা তাই।
বাবার গায়ে পূরানো জামা,
চপ্পল লুঙ্গি লয়ে,
ঈদগাহেতে নিতো আমায়,
নতুন সব পরিয়ে।