শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

আমার লেখা কবিতা।


            জীবন।

ফকির আজিম ইবনে শীহাব


জীবন তোমার প্রকৃত রুপ কি?
বিশাল অট্রালিকা,
নাকি প্রাচুর্জের সমাহার,
নাকি আশায় জীবন জীবনের শ্রী,
হয়ে যাবে পার।
জীবন তোমার প্রকৃত চাওয়া কী?
ভোগ বিলাশিতা, নাকি নারী,
নাকি পরশ্রী কাতরতায়
নয়ন ভরা ভারি।
জীবন তোমার মূল গন্তব্য কোথায়?
ব্রেক ফেল কোনো গাড়ি,
নাকি ধরেছো তুমি আড়ি,
নাকি কলা গাছের বেয়ালা নিয়ে
সাগরে দিলে পারি।
জীবন তোমার আশ্রয়স্থল কোথায়?
নাকি নাটাই বিহীন ঘুড়ি
যেমন করছো উড়া উড়ি,
নাকি অসৎ লোকের মতো করো
সৎ লোকের মাল চুরি।
জীবন তোমার থামার সময় কখন?
নাকি শীতার হাতের রাবণ,
নাকি অনলে দগ্ধ দহন,
নাকি কাল বৈশাখের পবন,
আমি বুজবো বলো কখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যাদের বাবা আছে তাদের জন্য আমার এই লেখা

 ফকির আজিম বিন শীহাব  বাবা সেতো এক বট বৃক্ষ, ক্লান্তিহীন এক ছায়া, নিজের জৌবন দিয়ে মোদের, শূন্য করে কায়া। আসলাম যবে মার জঠরে, করলো আমায়...